Friday, May 13, 2011

আঁকান্তিসঃ মিরপুর চিড়িয়াখানা

তারিক সাইফুল্লাহ তার জলরঙ্গের ডালি খুলে রাখায় লোভ সামলাতে না পেরে বহুদিন পর জল রঙ ধরলাম
সম্বর আর কিছু পাতা কুড়োনি মেয়ে

জল রঙ
খিদা পেটে ফিরবার পথে বসুন্ধরা ফুড কোর্ট
বানর আঁকা যে এতকঠিন--- আঁকা শুরু করার আগে তা বুঝি নাই। পেন্সিল খাতায় চোঁয়াতে না ছোঁয়াতে তারা গোটা দশেক পোজ পাল্টায়। আঁকতে গিয়ে এত অসহায় আর লাগে নাই।

সজারু আর মজারু ফ্লামিঙ্গো

একটু পর বুদ্ধি করে মা বানর আর বুড়ো গুলিকে আয়ত্ত করলাম, এরা কম নড়ে
রাফ, স্পিডি রাফ
আরো
হেড স্টাডি



সিঙ্গি

ভালুক











Monday, May 9, 2011

আঁকান্তিসঃবসুন্ধরা মার্কেট

সেদিন ছিল ফেব্রুয়ারির ১৮। বিশ্বকাপ কৃকেটের প্রথম দিন। আমরা আঁকান্তিসের সবাই দল বেঁধে আঁকতে গেলাম বসুন্ধরা শপিং মলের ফুড কোর্ট এ। এই একটা জায়গায় আঁকতে যাবার আগ্রহ আমাদের সবার অনেক বেশী থাকে। কারণগুলি... হে হে, শুধু ফ্রেঞ্চ ফ্রাই না এইটুক শুধু বলএ পারি। যা-ই হোক আমরা ওইদিন আঁকতে আঁকতে ভারত বাংলাদেশ খেলা শুরু হয়। একটা টেবিল নিয়ে প্রতি এক ঘন্টার জন্যে ৬০ টাকার একটা ফ্রেনচ ফ্রাই নেই আর ৮ জন মিলে সেটা খুঁটে খুঁটে ঘন্টা পার করছি। ফুড কোর্টের লোকজন কলিযুগেও দৃষ্টিতে আমাদের ভস্ম করবার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মাঝে শুরু হল খেলা, কে আর আঁকে? শুরু হল খেলা দেখা। এর মাঝেও অবশ্য গ্যাপ এ গ্যাপ এমানুষজনের খেলা দেখার ভঙ্গী স্টাডি চলল। (আশা করি বাকিরাও আলসেমী কাটিয়ে তাদের আঁকাগুলি পোস্ট দেবে)


ওপরের বাম কোনার হুজুর দ্রষ্টব্য :P


সবার চোখ বোকা বাক্সে


সব্যদা বললেন, পারলে একবারেই এক্সপ্রেশনের সাথে ক্যারিকেচারিংটাও করে ফেলা

সত্য বলতে সেটা বেটার প্র্যাকটিস, এক্সপ্রেশনটা ধরাই আসল কথা আসলে








আমরা আসলে আরো অনেক এঁকেছি, কিন্তু পোস্ট দেবার সময় করে উঠতে পারিনি, সারাদিন ঘুমানোর পর আর সময় কই?

Wednesday, April 6, 2011

ধানমন্ডি ৫

আঁকান্তিস বেশ জমে উঠেছে, ইদানীং লোকজনের উৎসাহ দেখে উদ্যোক্তারাই ভর্কি খেয়ে যাচ্ছেন। উদ্যোক্তারা ফাঁকি মারতে চাইলেও অন্যদের কারণে তা সম্ভব হচ্ছে না। সেদিন (মার্চ মাসের মাঝামাঝি, তারিখ খেয়াল নেই) ধানমন্ডি ৫ এ সবাই মিলে শুরু হয়েছিলো আঁকিবুকি। সব্যদা প্রথমে 'কেন আঁকিব' ইত্যাদি বিষয়ে কিছুক্ষণ কথা বলেন। তারপর শুরু হয় আঁকিবুকি, সে সময়ের কিছু SNAPs

মনযোগী হবার ভান

ব্রিফিং দিচ্ছেন সব্যসাচী মিস্ত্রী

আঁকা শুরু

আঁকতে আঁকতে আঁকিয়ে

আবার মনোযোগের ভান

Sunday, March 13, 2011

সব্যদার দেয়া খাতা, এক হপ্তায় প্রায় শেষ করে এনেছি। মাঝে আমরা রমনা পার্ক গিয়েছিলাম গাছ স্টাডি করতে। মজা পাইছি। এতদিন কেন এসব 'দেখি' নাই ভেবে অবাক লাগছে।